আমাদের সম্পর্কে

জীবন একটা বই।
প্রতিটা মানুষের অনেক অধ্যায় আছে।

কিন্তু বেশিরভাগ মানুষ জানে না কোন অধ্যায় কখন পড়তে হয়। কোনটা আগে, কোনটা পরে, কোনটা এড়িয়ে গেলে পরে ভুগতে হয়।

Chaptersort সেই কাজটাই করার চেষ্টা করে। অধ্যায়গুলো সাজিয়ে দেওয়া, সঠিক সময়ে, সঠিক মানুষের সাহায্যে।

আমরা যা না

আমরা কোনো কোচিং সেন্টার না।

শুধু একটা এডটেক প্ল্যাটফর্মও না।

প্রচলিত পরীক্ষা-কেন্দ্রিক পড়াশোনার পথও আমরা অনুসরণ করি না।

প্রচলিত শিক্ষাব্যবস্থা মানুষকে পরীক্ষার জন্য প্রস্তুত করে। আমরা চেষ্টা করি মানুষকে জীবনের জন্য প্রস্তুত করতে।

এই পার্থক্যটা ছোট মনে হতে পারে, কিন্তু আমাদের প্রতিটা সিদ্ধান্ত এখান থেকেই আসে।

সমস্যাটা যেভাবে দেখেছি

বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা শেষ করে বের হয়। তাদের একটা বড় অংশ জানে না তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে।

গ্রামের একজন মেধাবী শিক্ষার্থীর কাছে ভালো শিক্ষক পৌঁছায় না দূরত্বের কারণে। এটা তার দোষ না, এটা ব্যবস্থার একটা ফাঁক।

একই সময়ে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী পড়ছে, যারা নিজের গ্রাম থেকে এসেছে। তাদের অনেকেই নিজের এলাকার জন্য কিছু করতে চায়, কিন্তু সুযোগ পায় না।

Chaptersort এই দুইটা জিনিসকে একসাথে আনার চেষ্টা করে।

যেভাবে কাজ করে

তিনটা জিনিসের উপর দাঁড়িয়ে।

প্রযুক্তি

দূরত্বটা আর বাধা থাকে না। গ্রামের একজন শিক্ষার্থী আর শহরের একজন গাইড, দুজনেই এখন একই জায়গায় বসে কাজ করতে পারে।

গাইড

শুধু প্রযুক্তি যথেষ্ট না। সঠিক মানুষ লাগে, যে বোঝে, যত্ন করে। আমাদের গাইডরা নিজেরাও এই একই পথ দিয়ে এসেছে, তাই তাদের বোঝানোর জন্য বাড়তি কিছু বলতে হয় না।

দীর্ঘমেয়াদী যাত্রা

শেখা কোনো এক জায়গায় শেষ হয় না। একটা ধাপ পার হওয়ার পর পরেরটা আসে, তারপর আরেকটা। আমরা সেই পুরো যাত্রায় সঙ্গে থাকার চেষ্টা করি, শুধু একটা পরীক্ষা পর্যন্ত না।

প্রথম প্রমাণ

Chaptersort বিভিন্ন বিষয়ে, বিভিন্নভাবে মানুষকে শেখার পথ দেখানোর একটা প্রচেষ্টা। এই মুহূর্তে তার প্রথম বাস্তব রূপ, গণিত with চমক, ক্লাস ৫ থেকে ৮-এর শিক্ষার্থীদের জন্য।

এটাই প্রথম প্রমাণ, শেষ কথা না। এই মডেলটা কাজ করে, আমরা এতে বিশ্বাস করি। বাকি পথ চলা সেই বিশ্বাস থেকেই।

গণিত with চমক সম্পর্কে জানুন